Ticker

6/recent/ticker-posts

চবিতে দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক আহত, স্থগিত সব পরীক্ষা

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল সোমবারের (১ সেপ্টেম্বর) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে টানা সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন। তিনি জানান, অনিবার্য কারণবশত সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টানা চার ঘণ্টা ধরে চলা এই ঘটনায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে অন্তত ৩০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিকেল চারটার দিকে যৌথ বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরও অন্তত ৭০ শিক্ষার্থী আহত হয়েছিলেন।

Post a Comment

0 Comments