Ticker

6/recent/ticker-posts

গোবিপ্রবিতে নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে ছাত্রদলের স্মারকলিপি

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সংগঠনটির সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরও বিশ্ববিদ্যালয়ে এখনো যথাযথ অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি। এর ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে তীব্র আবাসন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েই চলেছে।
তাদের প্রধান দাবিগুলো হলো- 
১. অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ করে শক্তিশালী বাউন্ডারি ওয়াল নির্মাণ।
২. আগামী ১৫ দিনের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ সম্পন্ন করা।
৩. দ্রুত জমি অধিগ্রহণ করে ছেলে ও মেয়েদের জন্য অন্তত দুটি নতুন আবাসিক হল নির্মাণ।
৪. বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
ছাত্রদল নেতারা দাবি করেন, দ্রুত এসব পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসনের সংকট আরও ভয়াবহ রূপ নেবে।

Post a Comment

0 Comments